ঈশ্বরদীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পুলিশের হেফাজতে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ৩০০ পিস ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আলমগীর হোসেন (৪৫)।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিমানবন্দর সড়কের রাজু সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত ছগির আহম্মেদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাকশী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম শহীদ বলেন, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সাঁড়া ইউনিয়নের গকুলনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আলমগীরের দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তপথ ভারত থেকে ইয়াবা কিনে তিনি ঈশ্বরদী বিভিন্ন  স্থানে খুচরা বিক্রি করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন