পূর্ব শত্রুতার জেরে ঈশ্বরদীতে দুই বন্ধুকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: পূর্ব শত্রুতার জের ধরে ঈশ্বরদীতে এক খামারিকে ও তাঁর বন্ধুকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এরা হলেন শিপন খন্দকার (২৮) ও রুবেল হোসেন (২৫)। এদের মধ্যে শিপন খন্দকারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঈশ্বরদী শহরের নারিচা ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিপন খোন্দকার শহরের ভাটাপাড়ার মনোয়ার হোসেন ও রুবেল হোসেন নারিচা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভাটাপাড়ায় মুরগীর খামারে শিপন ও রুবেল বসে ছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ নারিচা ভাটাপাড়া এলাকার জমিন উদ্দিন ও আব্দুল বক্কার হাতুড়ি এবং লাঠি নিয়ে শিপন ও রুবেলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে শিপন ও রুবেল আহত হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত শিপনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার কারণ সম্পর্কে শিপনের বড় ভাই লিখন খন্দকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ওই দুইজনের ওপর হামলা চালানো হয়। এ হামলার ঘটনায়
তিনি ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দিবেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মারধোরের ঘটনায় লিখিত পেলে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

অভিযোগ সম্পর্কে যোগাযোগ করা হলে জমিন উদ্দিন  ও আব্দুল বক্কারকে বাড়িতে পাওয়া যায়নি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন