রূপপুর বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ম্যাপ

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পৌণে ১০টার দিকে রূপপুর প্রকল্পের ২ নম্বর গেটের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান (২০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলোদাগ গ্রামের মাহাবুবুল মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে 'রদের' (RODER) নামক একটি জার্মানি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ওয়ার্কশপে ইলেকট্রিক শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল পৌণে ১০টার দিকে রূপপুর প্রকল্পের ২ নম্বর গেটের নিকট তিনি প্রতিষ্ঠানের ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিষ্ঠানের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবব্রত পাল তাকে মৃত ঘোষণা করেন। পুলিশকে না জানিয়েই মৃতদেহটি স্বজনদের নিয়ে যেতে বলেন।

দেবব্রত পাল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার অনেক আগেই রোগী মারা গেছেন। তিনি তখন স্বাস্থ্য কমপ্লেক্সের দোতালায় ছিলেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে স্বজনরা মৃতদেহ নিয়ে যায়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন