![]() |
| ঈশ্বরদীতে মাদকসহ কাদের গ্রেপ্তার |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আব্দুল কাদের প্রামানিক ওরফে কাদের কসাই (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কাদের প্রামাণিক উপজেলার দাশুড়িয়ার মুনসেদপুর গ্রামের নাজিম উদ্দিন প্রামাণিক ছেলে।
অভিযানের সময় তাঁর মোটরসাইকেলের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ গ্রাম গাঁজা, ট্রাউজারের পকেট থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, কাদের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের রাস্তা থেকে মাদকদ্রব্য পাচারের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে পাবনা পাঠানো হয়েছে।

