![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বিজয় সরদার (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে বসতবাড়ির কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা কোনো কারণে কিশোর বিজয় আত্মহত্যা করেছে।
বিজয় উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদেরর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং সৌদি প্রবাসী শাহিন সরদারের ছেলে। পুলিশের ধারণা কিশোর আত্মহত্যা করেছে।
স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বিজয়ের কক্ষ বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

