ঈশ্বরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ

 জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অসহায় দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খাঁন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সানোয়ার রহমান খোকন ও স্থানীয় পৌর কাউন্সিলর আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পুষ্টি খাদ্য তালিকায় ছিল আলু ৫ কেজি, উন্নত চাউল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, লবণ ১ কেজি, ছোলা ৫০০ গ্রাম ও সয়াবিন তেল আধা লিটার।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন