বৃহস্পতিবার দুপুরে শহরের মশুড়িয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বামী বায়োজিদ সারোয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার।
ঘটনার পরপর গৃহবধূর শাশুড়ি ও স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
হত্যাকান্ডের সময় গৃহবধূর শ্বাশুড়ি নিলিমা খাতুন বেনুকেও (৫৫) গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এসয়য় তার চিৎকারে খুনিরা পালিয়ে যায়। খুনিরা সংখ্যায় একাধিক ছিল বলে শ্বাশুড়ি নিলিমা খাতুন বেনু উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের জানান।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পৌর সভার মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্বাশুড়ি জানান, তাঁর ছেলে বায়োজিদ সারোয়ার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করেন। সেই সুবাদে বায়োজিদ সারোয়ার বেশ কিছু মানুষকে রূপপুর প্রকল্পে চাকরিও দিয়েছেন। ঘটনার দিন বেলা ১১টার সময় চারজন যুবক চাকরির জন্য তার বাড়িতে আসে। এরমধ্যে তিনি একজনকে চিনতে পারেন। বায়োজিদ সেই সময় বাজারে থাকায় তাদের ড্রইং রুমে বসিয়ে আপ্যায়ন করেন তার পুত্রবধু মুক্তি। তিনি কিছুক্ষণ পর তাঁর ঘরে গিয়ে কোরআন পড়ছিলেন। এরইমধ্যে হঠাৎ খুনিরা তার ঘরে ঢুকে গলা টিপে করে হত্যার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে করলে খুনিরা রুম থেকে পালিয়ে যায়। তিনি ছুটে পুত্রবধুর ঘরে গিয়ে তার গলা কাঁটা লাশ পরে থাকতে দেখেন।
বায়োজিদ সারোয়ার জানান, তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলা পাওয়ার কোম্পানিতে চাকরি করেন। রূপপুর প্রকল্পে চাকরির জন্য তাঁর নানীর বাড়ির এলাকা থেকে কিছু মানুষ বাড়িতে আসবে তাই বাজারে গিয়েছিলেন বাজার করতে। এসে দেখেন তাঁর স্ত্রী মুক্তি খাতুন রিতাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে তারা। তবে তাঁর মায়ের কাছ থেকে সব শুনেছেন।
এলাকাবাসী জানান, বায়োজিদ সারোয়ার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরির কারণে টাকার বিনিময়ে অনেক মানুষকে চাকরি দিয়েছেন। হয়তো চাকরির জন্য টাকা-পয়সা লেনদেন বিষয়ে এই হত্যাকান্ড ঘটতে পারে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। সিআইডির বিশেষ টিম এসে আলামত সংগ্রহ করার পর লাশ ময়না তদন্ত করা হবে বলে জানান তিনি। রিতার শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া কিছু নামের তালিকা ধরেও তদন্ত করা হবে।
ঈশ্বরদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা
এই সময়ে
বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দিনদুপুরে মুক্তি খাতুন রিতা (২৭) নামের এক সুন্দরী গৃহবধুকে গলা কেটে নৃশংশভাবে হত্যা করা হয়েছে।

