ঈশ্বরদীতে গৃহবধূকে গলা কেটে হত্যার প্রাথমিক তদন্তে পুলিশের দুটি বিশেষজ্ঞ দল

 ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র কর্মকর্তারা আলামত সংগ্রহ করছেন।

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে দিনদুপুরে নিজ বাসায় গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় বিশেষায়িত দলের সদস্যরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এর আগে দুপুরে ঈশ্বরদী থানা পুলিশ গৃহবধুর বাসা থেকে চাকুরি প্রত্যাশীদের কিছু জীবনবৃত্মান্ত উদ্ধার করেন।

এই বিশেষ দল দুটি বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং হত্যার মোটিভ সম্পর্কে খোঁজ খবর নেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সিআইডির বিশেষ টিম এসে আলামত সংগ্রহের করেছে। মুক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উপজেলা সদরের মশুড়িয়াপাড়া মহল্লায় নিজ বাড়িতে ঢুকে বৃহস্পতিবার দুপুরে মুক্তি খাতুন রিতা নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর শাশুড়ি নিলিমা খাতুনকে শ্বাসরোধে হত্যার চেষ্টা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন