![]() |
ফাইল ছবি
|
নিজস্ব প্রতিবেদন: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পবিত্র রমজান মাসের প্রথম
জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এই দোয়া করা হয়।
মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে
সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে আল্লাহর
কাছে প্রার্থনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে যারা করোনাভাইরাস আক্রান্ত
হয়েছেন তাদের দ্রুত আরোগ্য দান করার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করা হয়।
রমজানের প্রতিটি জুমার নামাজ বছরের অন্যান্য জুমার দিনের চেয়ে একটু বেশি গুরুত্ব বহন করে।
রমজানের ফজিলত ও গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন’র সুরা বাকারার ৮৫নং আয়াতে ঘোষণা করেছেন ‘রমজান হলো এই মাস, যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি’। এই মাসে রয়েছে শবে কদরের মতো বরকতময় রাত, যা উম্মতে মোহাম্মদীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যা অন্য কোনো নবীর উম্মতের ভাগ্যে জোটেনি।
রমজানের প্রতিটি দিনে মহান আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের তালিকাভুক্ত করেন। তাই এ মাসকে বরকত-রহমত-মাগফেরাতের মাস বলা হয়।
এ মাসে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এ কাজগুলো রমজানের প্রতিরাতেই সংঘটিত হয় ও শেষ রমজান পর্যন্ত এর ধারাবাহিকতা বিদ্যমান থাকে।

