হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার

মামুনুল হক। ছবি: ফেসবুক থেকে

নিজস্ব প্রতিবেদন: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বেলা সাড়ে বারোটার দিকে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি  বলেন, মিনিট দশেক আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করেন। মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে।

মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন