ঈশ্বরদীর পৌরতে দেড় কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ উদ্বোধন

উদ্বোধন পর ফলক উম্মোচন ও মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদন:  ঈশ্বরদী পৌর এলাকার পোস্ট অফিস মোড় থেকে বাঘইল রেলওয়ে সাকো পর্যন্ত দেড় কিলোমিটার ব্যাপী পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ফলক উম্মোচনের মধ্যদিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, পৌর আওয়ামী লীগের আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরাম হোসেন খান, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটি কেন্দ্রীয় সদস্য জালাল উদ্দিন তুহিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল, ঈশ্বরদী এলজিইডি'র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ।

ঈশ্বরদী উপজেলা প্রকৌশল (এলজিইডি) এনামুল কবির জানান, গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার প্রকল্পের আওতায় এক কোটি  ৩৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সততা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো: তরিকুল ইসলাম। কাজটি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল ঈশ্বরদী। সড়কটি পৌর এলাকার মধ্যে হলেও জনগণের দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদের সহযোগিতায় প্রকল্পটি গ্রহণ করা হয়। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে ঈশ্বরদী শহর থেকে দ্রুত সময়ে পাকশী, বিবিসি বাজার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে যাতায়াত সহজ হবে।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন