এইচ টি ইমামের মৃত্যুতে সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের শোক

গ্রাফিক্স ডিজাইন। বার্তাকক্ষ

নিজস্ব প্রতিবেদক: এইচ টি ইমামের মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,  পৌরসভার মেয়র ইছাহক মালিথাসহ বিভিন্ন জন।

বৃহস্পতিবার দুপুরে প্রেরিত এক শোক বিবৃতিতে এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আমাদের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। জাতীয় নির্বাচনে দল পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ হারাল। 

বিবৃতিতে তিনি বলেন, 'ঈশ্বরদী- আটঘরিয়ার জনগণ ও দলের পক্ষ থেকে আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'

একইসঙ্গে বিবৃতিতে পাবনা- ৪ আসনের প্রাক্তন এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়াররম্যান নায়েব আলী বিশ্বাস,  পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু ও উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন