![]() |
| পৌরসভার বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর দায়িত্বভার বুঝিয়ে দিচ্ছেন। |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরিষদের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মেয়র ইছাহক আলী মালিথা পৌরসভার বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, পৌরসভার সচিব জহুরুল হক, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়াসহ আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ফিরোজা বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল ও ইউসুফ আলী প্রধান উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা বলেন, পৌরসভাকে নাগরিকদের বসবাস উপযোগী করতে সব ধরনের উন্নয়ন কাজ করা হবে। বিশেষ করে শহরকে ফুটপাত, যানজট, মাদক ও মশামুক্ত করে পরিচ্ছন্ন শহর গড়ে বসবাসের উপযোগী করতে সকলের সহযোগিতা চান তিনি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে পরাজিত করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইছাহক আলী মালিথা মেয়র নির্বাচিত হন। গতকাল সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহণ করান।

