আ'লীগ সরকারের দুই বছর পূর্তি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি আজ ৭ জানুয়ারি। 

 ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের এইদিনে নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কারও নেই। 

 এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হবে। সরকারের প্রথম বছর পূর্তিতে গত বছর ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দুর্নীতি দমন করে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে দুর্নীতি দমনে আওয়ামী সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। একইভাবে মহামারী করোনাভাইরাস সংকট মোকাবেলা করার মধ্যদিয়েও সরকারের উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সংগে দিনরাত নিরলস কাজ করে চলছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন