ঈশ্বরদীতে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজির প্রশ্রয় দেয়া হবেনা- ইছাহক মালিথা

নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা। 

সংবাদ ডেস্ক: ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বলেছেন,' জনগণকে আমি কোন প্রতিশ্রুতি দিতে চাই না, নাগরিক সুবিধা প্রদান ও উন্নয়নমূলক কাজ করে ঈশ্বরদীকে মডেল একটি পৌরসভায় রূপান্তর করতে চাই।'

শনিবার বিকেলে শহরের ফতেমোহাম্মদপুর লোকোসেড মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইছাহক আলী মালিথা এসব কথা বলেন।

জনাকীর্ণ পথসভায় এলাকাবাসী, পৌর নাগরিক ও ভোটারদের উদ্দেশ্যে ইছাহক মালিথা বলেন,  'সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি-দখলদারিত্ব প্রশ্রয় দেয়া হবেনা। শহরের রাস্তাঘাট, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমেই ঈশ্বরদীকে উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। এজন্য তিনি পৌর নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়া আহবান জানিয়ে বলেন, মডেল পৌরসভার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ভোট দিয়ে নৌকা মার্কা বিজয়ী করুন।
 
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, শ্রম বিষয়ক সম্পাদক সেলিম বিশ্বাস, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মুরাদ আলী মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,পাসুমি ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, এলাকাবাসী সরাফত হোসেন মুন, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু, ৫নং ওয়ার্ড  স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক টুটুল প্রমূখ।     

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন