নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নাটোর জেলা সাংবাদিক সমিতি ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের সময় পত্রিকার উপ-সম্পাদক দীপঙ্কর লাহিড়ীকে সভাপতি ও যুগান্তরের সাব-এডিটর এমদাদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটির নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কামরুল হাসান সবুজ (সময় টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি), কোষাধ্যক্ষ আলতাফ হোসেন (মানবজমিন), প্রচার সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য মাহমুদুল হক খোকন (চলনবিল প্রবাহ) ও খালিদ হোসেন অ্যাপোলো (ঢাকা পোস্ট)। তিন সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করেন। কমিটির সদস্যরা হলেন শিক্ষাতথ্য সম্পাদক তসলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন হুমায়ুন কবির।
সভায় সর্বসম্মতিতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানা, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ।
সাধারণ সভা উপলক্ষে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

