পাবনা প্রতিনিধি:
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পাবনা জেলা পরিবেশক সমিতির কমিটি গঠন করা
হয়েছে। ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে ইফতেখারুল আলম মুন্না সভাপতি ও
এমদাদ উল হক হককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
শুক্রবার
রাতে পাবনা শহরের কালাচাঁদপাড়া ভেনাস কনভেনশন সেন্টারে সংগঠনের
দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন এই কমিটি ঘোষণা করেন পাবনা প্রেসক্লাব ও
কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এবিএম ফজলুর রহমান।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শফিউল আলম স্বপন, হাসিমউজ্জামান পলাশ, মোস্তাফিজুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন আলো, অর্থ সম্পাদক আলহাজ মাসুদ রানা, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মতিউর রহমান মতিন, সাংস্কৃতিক ও কল্যান সম্পাদক আজিজুর রহমান তপু, আইন বিষয়ক সম্পাদক ওয়াজ কুরুনী নয়ন, কার্যকরি সদস্য রবিউল ইসলাম, রেজাউল করিম রাজ, হাজী মো. রুহুল আমিন রিপন, মোহাম্মদ সুমন, আহসান হাবীব বুলবুল, কার্তিক কুমার সরকার, মিন্টু শেখ, সাইফুল ইসলাম ও সান্নাউল্লাহ সাব্বির।
সম্মেলনে
অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি
আলী মর্তুজা বিশ্বাস সনি এবং পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।

