নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাসের চাপায় এক
দিনমজুর নিহত হয়েছেন। তাঁর নাম সোলেমান হোসেন (৪৯)। তিনি নাটোর জেলার
বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা।
সোমবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ
ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে সোলেমান নাটোর-পাবনা মহাসড়কের
মুলাডুলি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনাগামী মাছরাঙা পরিবহনের
একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই চালক ও
তাদের সহযোগিদের (হেলপার) বাসটি ফেলে পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে হাইওয়ে
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সোলেমান হোসেনের লাশ উদ্ধার
করেন।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম
মো. জিহাদ উদ্দিন বলেন, “গাড়িটি জব্দ করা হয়েছে। বাস চালক ও হেলপারের খোঁজ
পাওয়া যায়নি।”
ঈশ্বরদীতে রাস্তা পারের সময় বাসের চাপায় একজন নিহত
এই সময়ে
মঙ্গলবার, জানুয়ারি ২৬, ২০২১

