![]() |
| রেজাউল করিম সরদার |
নিজস্ব প্রতিবেদক: অন্যতম ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতী ফুটবলার রেজাউল করিম সরদার মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন। বয়স হয়েছিল ৫৭ বছর।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঈশ্বরদীর সলিমপুর জয়নগর হাজীপাড়ায় তাঁর নিজ বাড়িতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি মা, এক মেয়ে, এক ছেলে, স্ত্রী, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টায় জয়নগর হাজীপাড়া বাইতুস সালাম জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জয়নগরের ব্যবসায়ী মৃত রফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম মৃত্যুর আগ পর্যন্ত ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে পাবনা- ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, নবনির্বাচিত ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

