
পাবনা প্রেসক্লাব। ছবি : ফাইল ছবি
পাবনা প্রতিনিধি: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়
রাজনীতিতে উত্তেজনার সুযোগে একটি মহল পাবনায় কর্মরত সাংবাদিকদের নিয়ে
কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি-ধামকির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাবনা
প্রেসক্লাব কর্তৃপক্ষ।
বিষয়টি জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য চরম
উদ্বেগ ও উৎকন্ঠার উল্লেখ করে বুধবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব সম্পাদক
সৈকত আফরোজ আসাদ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়,
পাবনা প্রেসক্লাব দৃঢ়তার সাথে জানাচ্ছে যে, সাংবাদিকদের ব্যাক্তিগত
জীবনসত্ত্বা ও পছন্দ- অপছন্দ রয়েছে। কিন্ত পেশাদারিত্বের ক্ষেত্রে এর
কোন প্রভাব নেই। পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৬০ ধরে এখানকার সদস্য
বা সাংবাদিকরা নিরপেক্ষতার সংগে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
এমতাবস্থায় পাবনায় কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি মহলের অশালীন মন্তব্য,
হুমকিধামকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
একইসঙ্গে
সাংবাদিকদের প্রতিপক্ষ না ভেবে ও তাদের নিয়ে বিষোদগার না করে পেশাগত
দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানানো হচ্ছে।
