![]() |
| পথসভায় বক্তব্যে দিচ্ছেন নায়েব আলী বিশ্বাস। |
সংবাদ ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান জননেতা নায়েব আলী বিশ্বাস।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) তিনি সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে নিউএরা ফাউন্ডেশনের অফিস চত্ত্বরে এক পথসভায় মিলিত হন।
বেসরকারি
উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের উপ-পরিচালক সাংবাদিক নেতা মোস্তাক আহমেদ
কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন ঈশ্বরদী মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঈশ্বরদী
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, ঈশ্বরদী
পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সলিমপুর ইউনিয়নের ২নং
ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী
উপজেলা শাখার মোস্তাফিজুর রহমান রবি, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন খান
প্রমূখ।
পথসভার সভাপতি মোস্তাক আহমেদ কিরণ তাঁর বক্তব্যে আলহাজ্ব
নায়েব আলী বিশ্বাসের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা তুলে ধরেন। প্রার্থী
নায়েব আলী বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, "এই নির্বাচন আমার নয়। নির্বাচন
ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের। এই নির্বাচন বিশ্ব মানবতার মা আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফলে আপনারা সবাই সর্বাত্মকভাবে
নির্বাচনের জন্য জনগণের কাছে ভোট চাইবেন। ১০ ডিসেম্বর সবাই ভোট দিতে যাবেন ও
নৌকা মার্কায় ভোট দিবেন।

