ভিত্তিপ্রস্তর স্থাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভিত্তিপ্রস্তর স্থাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমার ঈশ্বরদী—আমার বাংলাদেশ, তারই মাঝে মেগাসান বাংলাদেশ- স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে অরণকোলা এলাকায়  এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ চিলকেতিন এ প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল হাসান স্বপনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, এই অ্যাসেম্বলি প্লান্ট চালু হলে দেশে মেডিকেল যন্ত্রপাতির আমদানির প্রয়োজনীয়তা কমবে এবং দেশীয় উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক নাজিফা বীনতে হাসান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী ইহসান, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, লেখক সরোয়ার জামান মনা বিশ্বাস, বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট পিনু বিশ্বাস ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন