গণফোরাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গণফোরাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার

প্রধান উপদেষ্টার সংলাপ

সংবাদ সাতদিন ডেস্ক: অংশীজনদের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন।

শনিবারের (১৯ অক্টোবর) সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিভ) ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে।

প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার(১৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জাতীয় পার্টির (এরশাদ-জিএম কাদের) বিষয়ে এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, সংলাপ একটি চলমান প্রক্রিয়া এবং পরবর্তী সিদ্ধান্ত হলে সে অনুযায়ী জানানো হবে।

কথিত 'মাইনাস টু' ফর্মুলার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি সরকারের বিষয় নয় এবং এটি নিয়ে কখনও আলোচনা হয়নি।

বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৬ অক্টোবর শুরু হওয়া দ্বিতীয় দফায় দ্বিতীয় সংলাপ শুরু হয়েছে।

সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের পরামর্শ নেওয়া।

‌‘জনগণ সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে’


নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন।

৬ ডিসেম্বর বুধবার প্রেস ক্লাবের সামনে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করে যারা জনবিচ্ছিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা শুনেছি তাদের উপরও নাকি স্যাংশন আসতে পারে। বিশ্বে যেসব স্বৈরাচার একতরফা ভাবে নির্বাচন করে বছরের পর বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে তাদের উপর স্যাংশন এসেছে, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব তাদের দেখে শিক্ষা নিন।

তিনি বলেন, গত কয়েকদিন যাবত তামাশা শুরু করেছে, নৌকার বিরুদ্ধে নৌকা! নিজের দলের লোকজনকে ডামি স্বতন্ত্র প্রার্থী বানিয়ে নির্বাচন, নির্বাচন খেলা শুরু করেছে। ডামি প্রার্থী দেখিয়ে নির্বাচনের চেষ্টা করে সারা পৃথিবীতে এই সরকার ঘৃণার পাত্র হবে। পৃথিবীর কোনো দেশে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হয়নি সুতরাং এই নির্বাচনও জনগণ হতে দেবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে বাংলাদেশে আগুন জ্বালিয়েছেন, আপনি এবং আপনার দল সেভাবে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। জনগণের বিজয় অবশ্যম্ভাবী। এই পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন অবিলম্বে বন্ধ করুন। বিদেশ থেকে স্যাংশন আসতে হবে না, ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে।

বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদনী।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন