কৃতিত্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৃতিত্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে বৃত্তি পরীক্ষায় তানজিমের সাফল্য


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে সকাল প্রাক-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী তানজিম বিনতে আশরাফ। ২০২৫ সালের এই পরীক্ষায় সে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে এবং উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

তানজিম বিজয় টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ ও দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তারের একমাত্র সন্তান।

বুধবার  সকালে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় ৪২টি প্রতিষ্ঠানের মোট ৭৭৬ জন অংশ নেয়। আয়োজকদের মতে, এটি উপজেলায় অনুষ্ঠিত সবচেয়ে বড় বৃত্তি পরীক্ষা।

তানজিম চতুর্থ শ্রেণিতে পড়ার সময় সকাল প্রাক-ক্যাডেট স্কুল থেকে এই পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে সে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক পরামর্শ এবং পরিবারের সহায়তাই তার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন