ঈশ্বরদীতে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে খামারিদের উৎসাহিত করতে -পশুপালনের উৎপাদন বাড়াতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সাঁড়া ইউনিয়নের মাজদিয়ার মোল্লার চরে এই ক্যাম্পে গবাদি পশু ও হাঁস-মুরগির জন্য বিনামূল্যে টিকা, কৃমিনাশক বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়।

এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোছা. আকলিমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মইরূল ইসলাম খান, এলএফএ নূর নবীন, এএসও রিফাত আকাশ, এলএসপি জয়ন্ত কুমার সরকারসহ অন্যান্য ভ্যাকসিনেটর উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন