ঈশ্বরদীতে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে দীশারী সেবা সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন, বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম শাহীন। অনুষ্ঠানের মূল উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি শরিফুল ইসলাম তুহিন এবং বিশেষ অতিথি রেজাউল করিম শাহীন।

শরিফুল ইসলাম তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। রেজাউল করিম শাহীন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওহিদুল মেম্বার, পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম খন্দকার, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন