নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আসনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে নগদ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে , আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে চেক দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত গৃহবধূর পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
গত ৫ মার্চ ঈশ্বরদীর আসনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় এক নারী নিহত হন এবং ১২টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।

