ঈশ্বরদীতে রমজান উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 শনিবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজার গেটে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত। সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন