নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর উদ্যোগে এই সভা মঙ্গলবার বিকেল জাকারিয়া এন্টারপ্রাইজে অনুষ্ঠিত হয়।
সভায় ভোটার তালিকা হালনাগাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন নেতারা এবং দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এস এম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নান্নু ও আমিনুর রহমান স্বপন।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, এস এম মামুনুর রশিদ নান্টু, ফারুক ফরাজি, রুমন আলী এবং ছাত্রদলের মুস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিসাদ ও মাহমুদুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে ভোটার তালিকা হালনাগাদে যথাযথভাবে সহযোগিতা করার আহ্বান জানান।’

