নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডিডিপি'র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠ ও বৈঠকি গান পরিবেশন।
শুক্রবার সন্ধ্যায় রেলওয়ে মালগুদাম রোডে অবস্থিত ডিডিপির নিজস্ব কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আসমান আলী, সাপ্তাহিক সংবাদ সাতদিনের প্রকাশক ও সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আজিজুর রহমান খান, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কবি ও কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার, পাবনার কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী জয়নাল আবেদীন, নূরনবী মওলাপুরী বিশ্ব আশেকান দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সূফী শেখ মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, রূপপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানা, সাহাপুর হাইস্কুলের শিক্ষক রেজাউর রহমান পাপ্পু প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন অতিথিরা।
কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান
এই সময়ে
শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

