নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার দিয়ার সাহাপুর নতুনহাট মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. সোহরাব হোসেন ওরফে রস্তম (৪২), তিনি ঈশ্বরদীর কাচারীপাড়া রেল কলোনী এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আলহাজ্ব মোড় থেকে রূপপুরগামী একটি মোটরসাইকেল থামিয়ে সন্দেহভাজন ব্যক্তির দেহ ও তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” অভিযুক্তের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
ঈশ্বরদীতে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার
এই সময়ে
শুক্রবার, নভেম্বর ০১, ২০২৪

