ফুটপাত দখলমুক্ত করতে ঈশ্বরদীতে পৌর প্রশাসনের উদ্যোগ

সংবাদ সাতদিন ডেস্ক: ঈশ্বরদীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।  বুধবার ও বৃহস্পতিবার এই অভিযান পরিচালিত হয়। এ সময়ে ১ নম্বর গেট থেকে চাঁদআলী মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের দখল করা জায়গাগুলো উচ্ছেদ করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত এবং সড়কের কিছু অংশ ব্যবসায়ীরা দখল করে রেখেছিলেন। দোকান ও হোটেলগুলো ড্রেনের ওপর এবং সড়কের জায়গায় মালপত্র ও রান্নার চুলা বসিয়ে সড়ক সংকুচিত করে রেখেছিল, যা যানজটের কারণ হয়ে দাঁড়ায়। পৌর প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা না মানায় বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান শুরু করে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলে।

পৌর প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, সড়ক ও ফুটপাত দখল করে রাখা জায়গাগুলো উচ্ছেদ করা হয়েছে, যাতে যানজট কমে এবং জনদুর্ভোগ দূর হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন