নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সকালে উপজেলা জামায়াতের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, উপজেলা প্রকৌশলী এনামূল কবির, উপজেলা সহকারী প্রকৌশলী নুরুজ্জামান ও সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- জেলা আমির আবু তালেব মন্ডল, পৌর আমির গোলাম আজম, উপজেলা নায়েবে আমির নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, সলিমপুর ইউনিয়ন আমির মাসুদুর রহমান ও দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের অঞ্চল ব্যবস্থাপক আজাদ হোসেন প্রমুখ।
এ সময় আবু তালেব মন্ডল বলেন, দায়িত্বশীল সংগঠন হিসেবে ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত নিরলস ভূমিকা এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে।


