নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।
রোববার সকালে শহরের স্টেশন রোড আওয়ামী লীগের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে এমপি হিসেবে এবং পরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান গালিব।
এর আগে সূর্যোদয়ের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারীর আ ত ম শহীদুজ্জামান নাসিম, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী শাখার সহসভাপতি ইমরুল কায়েস দারা, জেলা আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদিকা মাহজাবিন শিরিন পিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশবসহ উপজেলা- পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া এদিন বিকেল ৫টায় শহরের পোস্ট অফিস মোড় থেকে বর্নাঢ্য র্যালি এবং সন্ধা ৭টায় কেক কাটা হবে ।


