নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের স্টেশন রোড আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।
গালিবুর রহমান শরীফ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ।
অন্যান্যবারের চেয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে জানিয়ে সর্বোচ্চ সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহ্বান জানান তিনি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারীর আ ত ম শহীদুজ্জামান নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী শাখার সহসভাপতি ইমরুল কায়েস দারা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার প্রমুখ।

