নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পরিবেশের সমস্যা সম্পর্কে সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্যে ৫ জুন বুধবার চরমিরকামারি প্রতিষ্ঠানের প্রবীণ কেন্দ্রে আলোচনা সভা, র্যালি ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
সলিমপুর ইউনিয়ন সমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে চরমিরকামারী শাখার সহকারী শাখা ব্যবস্থাপক আ. কুদ্দুস বিশ্বাস, আজিজল মালিথাসহ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে র্যালি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

