নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন।
ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্নসম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সহসভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু, সহসভাপতি কে এম আবুল বাসার, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী, নির্বাহী সদস্য ওহিদুজ্জামান টিপু, ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম, মহিলা কলেজের উপাধাক্ষ্য ইসমাইল হোসেন, ঈশ্বরদী সতীর্থ থিয়েটারের সাধারণ সম্পাদক প্রভাষক রাশেদুল আওয়াল রিজভী, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, সংবাদ সারাবেলা প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ, এশিয়ান টিভি প্রতিনিধি রাসেল আলী এবং মাহফুজুর রহমান নাশিদ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মাহাবুবুর রহমান মিঠুন, সংবাদ ভূমির যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান ও গণকন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ।

