মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গালিবুর রহমান শরীফের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ।

শনিবার ভোরে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন