জেল হত্যা দিবসে ঈশ্বরদীতে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এমপির আকবর মোড় নিজ বাড়ির বৈঠকখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

সভায় তিনি বলেন, স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তির অপতত্পরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, জাতীয় চার নেতার অবদান ও আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধানমন্ত্রী জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম দাদু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ট্রাক লড়ি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহার আলী মালিথা, আটঘরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী।

আলোচনা শেষে জাতীয় চার নেতাসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল আজিজ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন