পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: পাবনার বহুল কাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার হেমায়েতপুরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, পাবনা মেডিকেল কলেজে হাসপাতালের পরবর্তীতে পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়নের প্রস্তাব ছিল। কিন্তু আমি চিন্তা করলাম একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। এরপর আমি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের বঙ্গভবনে ডেকে বিষয়টি বললাম। তারা শুনে বিস্মিত হলো। তাহলে ভাবেন নীতিনির্ধারণী পর্যায়ে গত ১৫ বছরের মধ্যে এ বিষয়টি কেউ উপস্থাপনই করেনি।

পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি পাবনা মেডিকেল কলেজের পাঁচ শ শয্যা হাসপাতাল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন