নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার
সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী
সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন
প্রকল্পের আওতায় ২৫টি ভেড়া ও ছাগল বিতরণ করা হয়। এসবের মূল্য ১ লাখ ১৬
হাজার ৫০০ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার
দাশের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ বীর
মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।
এতে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
নায়েব আলী বিশ্বাস, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডাঃ নন্দ দুলাল
টীকাদার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসাইন প্রমুখ।
নাজমুল
হোসাইন বলেন, নদী বিধৌত চরাঞ্চলে বসবাসরত পরিবারের মাঝে ভেড়া ও ছাগল বিতরণ
করা হয়েছে। এটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে পুষ্টির চাহিদা
পূরণ করবে। সেই সাথে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

