নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী বিভাগে শান্তি সমাবেশ করবে যুবলীগ। বিভাগীয় এই সমাবেশ সফল করতে ঈশ্বরদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে রোববার সন্ধ্যায় শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান পিন্টু। এসময় তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ষড়যন্ত্রে লিপ্ত। দেশবিরোধী এই চক্র সাধারণ মানুষের উন্নত ভবিষ্যতের স্বপ্ন ধূলিসাৎ করতে উদ্যত হয়েছে। এই বঞ্চনার রাজনীতি প্রতিহত করবে যুবলীগ।
নেতাকর্মীদের উদ্দেশে মনিরুজ্জামান পিন্টু বলেন, যে সময় আমাদের মাথাপিছু আয় বেড়ে ২৫০০ ডলারেরও বেশি হয়েছে, ঠিক যখন দেশের মেহনতি মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হয়েছে, ঠিক তখনই দেশবিরোধী এই চক্র চক্রান্ত শুরু করেছে। তাদের প্রতিহত করতে হবে।
যুবলীগ মাঠে-ঘাটে-রাজপথে চক্রান্তকারীদের মোকাবিলা করতে জানে উলে¬খ করে তিনি বলেন, যুবলীগ তাদের আগেও মোকাবিলা করেছে। দেশের গণতন্ত্র আমাদের সংগ্রামের ফসল, ভোট ও ভাতের অধিকারও আমাদের আন্দোলনের ফসল। সুতরাং আন্দোলন-সংগ্রাম করে আমাদের উৎখাতের ভয় দেখিয়ে লাভ নেই।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, আÍশুদ্ধ যুবশক্তির উন্মোচন চাই। নিজেদের মধ্যে শৃঙ্খলা সুদৃঢ় করতে হবে। সাফল্যের শর্টকাট পথ খুঁজলে হবে না। যোগ্যতা ও কঠোর পরিশ্রম দ্বারা সাফল্য খুঁজতে হবে। আমাদের নেত্রী যার জ্বলন্ত উদাহরণ।
উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন শিরহান শরীফ তমালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক। এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুর রহমান পলাশ, একরাম হোসেন, শাকিল খান,আসিফ ইকবাল জানি, আজমল শেখ, নাজির উদ্দিন শুভ, আব্দুল আল মামুর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঈশ্বরদীতে যুবলীগের প্রস্তুতি সভা
এই সময়ে
মঙ্গলবার, জুন ২০, ২০২৩

