ঈশ্বরদীতে কলের গানের সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠানে শিরোনাম ছিল ‘কলের গান’ সাংস্কৃতিক সন্ধ্যা। উপলক্ষভিত্তিক অনুষ্ঠানের বাইরে ভিন্ন আমেজের পরিবেশনা। সেই পরিবেশনায় মুগ্ধ শ্রোতা।

ঈশ্বরদী উপজেলার পাকশী জিগাতলা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে স্বাগত বক্তব্য দেন কলের গান সংগঠনের পরিচালক মানিক মন্ডল।  এই আয়োজনের উদ্বোধন করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু।

গান পরিবেশন করেন শ্রাবণী বিশ্বাস, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সেলিম, সাজু, নাজিম প্রমুখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন