নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ২ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসব উপহার বিতরণ করেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি ।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিন ধরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যেমে এসব পৌঁছে দেওয়া হয়। ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দেন তিনি।
নুরুজ্জামান বিশ্বাস জানান, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের জন্য আছেন। তিনি বাংলার মানুষকে মন থেকে ভালোবাসেন। দেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং দুবেলা পেট ভরে খেতে পারেন সেজন্য তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে রাত দিন কাজ করে যাচ্ছেন।
তার নেতাকর্মীরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই নুরুজ্জামান বিশ্বাস প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করছেন। আমরা আমাদের বিপদ-আপদে সব সময় তাকে পাশে পেয়েছি। মানুষের কাছে তার উপহার পৌঁছে দিতে আমরা কাজ করেছি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আকরাম আলী খান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ আলী মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার ও ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক তহিদুজ্জামান দোলন বিশ্বাস প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার রাতে নুরুজ্জামান বিশ্বাস এমপির নিজস্ব বাসভবনে প্রায় ৩০০ জন রিক্সাচালক, গরিব, এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


