ঈশ্বরদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় দেশব্যাপী বিএনপির ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে স্টেশন রোডে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদল আব্দুস সালাম খান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্মমসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ জন্য বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।  

এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ শ্রমিকলীগ, মৎসজীবী লীগসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন