নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতারকে বদলি করা হয়েছে।
গেল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতারকে নাটোর গুরুদাসপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সেলিম আক্তারের স্থলাভিষিক্ত হন গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুজ্জামান।
আদেশের বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৫ সালের ২১ জুন সেলিম আকতার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
ঈশ্বরদী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি
এই সময়ে
বৃহস্পতিবার, মার্চ ০৯, ২০২৩

