নিজস্ব প্রতিবেদন: প্রবীনদের সম্মানে এক ব্যতিক্রমী আনন্দভ্রমণ ও বনভোজনের আয়োজন করে ‘রহিমপুর মুক্তমঞ্চ’ নামে ঈশ্বরদীর একটি সামাজিক সংগঠন!
শনিবার দুপুরে হার্ডিঞ্জব্রিজ ও লালন শাহ সেতুর পশ্চিম পাশে পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ‘বিনোদন কেন্দ্র মনিপার্কে এ আয়োজন করা হয়। এই আনন্দ ভ্রমণ ও বনভোজনে ঈশ্বরদী ২০০ প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন। তারা বিনোদন পার্ক ঘুরে বিভিন্ন রাইট ব্যবহার করেন এবং আনন্দ উচ্ছ্বাসে সময় অতিবাহিত করেন। এ সময় তাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক মুক্তমঞ্চের সংগঠক আসাদুজ্জামান শিহাব বলেন, এলাকার প্রবীণ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে প্রতি বছর আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয়। আজকের দিনটি প্রবীণদের মনভরে আনন্দ করেছে। পার্কে ঘুরাফেরা ও নানা রকম খেলাধুলায় দিনটি উৎসবমূখর পরিবেশে কেটে গেছে। পরে বিভিন্ন ইভেন্টে প্রবীণদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওহিদুজ্জামান টিপু।


