পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে  শনিবার বিকাল সাড়ে ৪ টায় ঈশ্বরদীতে আনন্দ উৎসবের অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যের লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো উল্লেখযোগ্য। 

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপ কমিটির  সদস্য জালাল উদ্দীন তুহিনের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। 

বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী শাখার আহবায়ক মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে লাঠিখেলা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস,  সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসীন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,  ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি  মোস্তাক আহমেদ কিরন, সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুরাদ আলী মালিথা প্রমূখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন