ঈশ্বরদীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণিল আয়োজনে  শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা-৪ আসনের জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। 

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। 

বাংলাদেশ শিক্ষক সমিতি  উপজেলা শাখার সভাপতি জোমসেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা  নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল­াহ্,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক প্রমূখ। 

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।   

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন