ঈশ্বরদীতে 'বাংলাদেশ স্কাউট দিবস' উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঈশ্বরদীতে আজ শুক্রবার দুপুরে 'বাংলাদেশ স্কাউট দিবস' উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলার সাঁড়ার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, কাব সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরফানুল বারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নওশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের সহকারী লিডারট্রেনার আলহাজ্ব মহসিন আলী। 

 উপস্থিত ছিলেন কাব লিডার শামীম হোসেন, রোভার নাহিদ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাব-স্কাউট প্রশিক্ষক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার ২৪ জন কাব-স্কাউট, স্কাউট লিডার, স্কাউট শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন